হাম রোগীদের জন্য সব সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা

Date:

হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনাবলি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় অধিদপ্তর। নির্দেশনায় সরকারি সব হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করাসহ বেশ কিছু জরুরি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো—
আলাদা ওয়ার্ড ও কেবিন নির্ধারণ: সব সরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আবশ্যিক আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।

ভর্তি ও চিকিৎসা নিশ্চিতকরণ: কোনো হাসপাতাল হামের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড: হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেল—দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগীদের রাউন্ড (পরিদর্শন) দিতে হবে।

দর্শনার্থী নিয়ন্ত্রণ: আইসোলেশন ওয়ার্ডে সংক্রমণ ছড়ানো রোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃত প্রত্যেক রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

১ কোটি লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার, ব্যয় ১৭৯ কোটি ৫০ লাখ টাকা

দেশে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের...

শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও...

কয়রা-পাইকগাছা অঞ্চলের উন্নয়নের মাঝেই আমাকে পাবেন : মনিরুল হাসান বাপ্পি 

ফ্যাসিবাদী রাষ্ট্র নয় বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিক...

৪8 বছর আগের ইতিহাস ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর হৃদয়

রাষ্ট্রীয় প্রটোকল, কড়া নিরাপত্তা আর ভিআইপিদের ভিড়ে ঠাসা একটি...