দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

Date:

দুপুরের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সংস্থাটির তথ্যমতে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে...

অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিচ্ছে লেবানন

ইকামাবিহীন ও অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ...

শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাহদী আমিন

পরিবেশের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে বলে...