শহরে প্রাইমারী হেলথ কেয়ার অনেক দুর্বল: ডিআরিইউতে স্বাস্থ্য সচিব

Date:


ঢাকা গ্রাফ: সাংবাদিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পৃথক কমিউনিটি ক্লিনিক করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেকোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।

আজ সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সদস্যদের জন্য চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব দাবি করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস এর সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ডিআরইউর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, চাইল্ডহুড ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ এবং চোখের ছানি রোগী শনাক্ত করে পরবর্তীতে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার অঙ্গিকার করেন।
জবাবে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, আমরা আরবানে (শহরে) স্বাস্থ্য সেবা দিতে পারি না। অনেক দুর্বল প্রাইমারী হেলথ কেয়ার। আমরা গণপূর্তের কাছে কিছু জমি চেয়েছি, চেষ্টা করবো সেগুলো কাটিয়ে উঠার জন্য।
সাংবাদিকদের দাবির জবাবে তিনি বলেন, আপনারা বলেছেন আমার ক্ষমতা অনেক। আমি ক্ষমতা মনে করিনা, এটি দায়িত্ব। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ। কিছু দাবিপূরণের কথাও এসেছে। আপনারা নিবন্ধন করলে আমাদের অনুদান দেওয়া সহজ। আর বাকি বিষয়গুলো প্রক্রিয়া অনুযায়ী আসলে আমরা বিবেচনা করবো। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের সহায়তায় এই প্রোগ্রামের প্রশংসা করে স্বাস্থ্য সচিব বলেন, এনজিওগুলোর দেশের চিকিৎসা সেবায় ভালো ভূমিকা রাখার সুযোগ আছে। দেশের এত বড় জনগোষ্ঠীকে একা সরকারের সব কিছু করার সুযোগ বা সক্ষমতা নেই। এজন্য এনজিওগুলো এখানে কাজ করতে পারে। আমরা ইতিমধ্যে এগুলোর প্রমাণ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আমরা এনজিও গুলোর সহায়তা পেয়েছি। তিনি বলেন, আমার অনেক কিছু আছে, কিন্তু সুস্থতা নেই, কেউ দেখবে না। নিজের সুস্থতার জন্য নিজেকেই সচেতন থাকতে হবে। খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে। সাইদুর রহমান বলেন, অবস্থানের কারণে অহংবোধ করা ঠিক নয়, এটা তকদিরের বিষয়। সুখটা নিজের কাছে, অনেকে বিপুল বিত্তশালী হয়েও সুখী নয়, আবার অনেকে কোনো রকম জীবন যাপন করেও তৃপ্ত এবং সুখী।
সভাপতির বক্তব্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুই হাজার সদস্যর সংগঠন। এ সংগঠনের সদস্যদের বিনামূল্যে পরীক্ষা,ঔষধ ও চশমা বিতরণে লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসকে আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন, সাংবাদিকদের যেমন দায়িত্ববোধ আছে তেমনি শলীরের প্রতি সচেতনও হতে হবে। আমরা সবাই সচেতন হলে অনেক রোগ থেকে বাচঁতে পারবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের জন্য চক্ষু চিকিৎসা প্রয়োজনীয়তা অনেক। সাংবাদিকরা দীর্ঘ সময় ধরে কম্পিউটার, মোবাইল ও ক্যামেরার সামনে কাজ করতে হয়। এর ফলে চোখের ক্লান্তি, ঝাপসা দেখা, চোখ জ্বালা, মাথাব্যথা এমনকি দৃষ্টিশক্তি হ্রাসের মতো সমস্যা ক্রমেই বাড়ছে। সদস্যদের সমস্যার কথা চিন্তা করেই অতীতের ন্যায় এবারও বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, চাইল্ডহুড ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এটা অব্যাহত থাকবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এছাড়াও আরো বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এর পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস এর প্রেসিডেন্ট মো রিয়াসাত ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সিনিয়র সদস্য সুকুমার সরকার এবং আসিফ শওকত কল্লোল। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, নির্বাহী কমিটির সদস্য জুনায়েদ শিশির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে...

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কের পথে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন...

‘ডিভোর্স’ গুঞ্জনের মধ্যেই মৌনিকে অপবাদ

বলিউড তারকা মৌনি রায় কিছু দিন আগেই তার স্বামী...

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...