মিরপুরে মেঘবরণী রেস্তো & পার্টি সেন্টার-এ লাইভ মিউজিক শোর জমকালো সূচনা

0
140

ঢাকাগ্রাফ ডেস্ক :

রাজধানীর মিরপুরে অবস্থিত মেঘবরণী রেস্তো & পার্টি সেন্টার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লাইভ মিউজিক শো, যা ইতোমধ্যেই ভোজনরসিকদের মাঝে তৈরি করেছে নতুন আকর্ষণ। আন্তর্জাতিক মানের সুস্বাদু খাবারের পাশাপাশি এখন থেকে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন প্রাণবন্ত লাইভ মিউজিকের অনন্য অভিজ্ঞতা। গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিল্পী মাহাদি হাসানের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে রাখে পুরো সন্ধ্যা জুড়ে। প্রাণবন্ত পরিবেশ, দর্শকদের অংশগ্রহণ এবং বিশেষ আয়োজনে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আল-মুসাউইর গ্রুপ প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান লেঃ কমাঃ (অব:) এম মোসলেম উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্নেল (অব:) রেজাউল করিম, এফডি এবং ওডি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং অসংখ্য সম্মানিত কাস্টমার। অতিথিদের জন্য সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনে লাইভ মিউজিক প্রদর্শনের ব্যবস্থা ছিল, যা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। এদিন বিশেষ আকর্ষণ হিসেবে রেস্টুরেন্টের সকল খাবারের ওপর ছিল ৫% ছাড়, যা অতিথিদের জন্য আনন্দকে আরও বাড়িয়ে দেয়। সন্ধ্যার পর থেকেই রেস্টুরেন্টটি জমে ওঠে লাইভ মিউজিক ও মনোরম পরিবেশে। মেঘবরণী শুধু খাবার ও বিনোদনেই সীমাবদ্ধ নয়—এখানে রয়েছে বিবাহ, বৌভাত, গায়ে হলুদসহ বিভিন্ন সামাজিক ও কর্পোরেট ইভেন্টের জন্য বুকিং সুবিধা। পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারেন বিশেষ পাকিস্তানি থালি (লাহরি, মুলতানি), টাটকা সি-ফুড এবং বিভিন্ন স্বাদের স্পেশাল কাবাব। আপনার বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে মেঘবরণী হতে পারে এক আদর্শ গন্তব্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here