খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

Date:


ঢাকা গ্রাফ: খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার হয়।

খুলনার নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা মরদেহটি উদ্ধার করেন। সেসময় বুলুর পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল। সেসময় তার পকেট থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।

ওয়াহেদ-উজ-জামান বুলু প্রায় তিন দশক ধরে চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেব কাজ করছিলেন।

তিনি খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈতৃক বাড়িতে বসবাস করতেন। খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন বুলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

শরীয়তপুর-২ আসনের এমপি সফিকুর রহমান কিরণের উদ্যোগে ৭ ইমামের ওমরাহ পালন

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা...

সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে দিরাই উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে...

সমবায় ভিত্তিক উন্নয়নেই সমৃদ্ধ হবে গ্রামীণ অর্থনীতি— ডা. বাচ্চু এমপি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃসমবায় শুধু একটি সংগঠন নয়, এটি গ্রামীণ...

‘হানিট্র্যাপে’ ফেলে আপত্তিকর ভিডিও, গ্রেপ্তার ৫

‘হানিট্র্যাপে’র ফাঁদে ফেলে ফ্ল্যাটে নিয়ে মারধর ও আপত্তিকর ভিডিও...