লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

Date:

লাইভস্ট্রিমের সময় দর্শকদের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন বন্ধ রাখার নতুন ফিচার চালু করছে ইউটিউব। এতে লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

এতদিন লাইভ ভিডিওতে বিজ্ঞাপন এড়ানোর একমাত্র উপায় ছিল পেইড সাবস্ক্রিপশন। অর্থাৎ ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করা। নতুন এই ব্যবস্থায় বিনা খরচেই নির্দিষ্ট সময়ে বিজ্ঞাপন ছাড়া লাইভ দেখা যাবে।

ইউটিউব জানিয়েছে, যখন লাইভ চ্যাটে হঠাৎ করে অনেক বেশি বার্তা আদান–প্রদান হয় বা দর্শকের সক্রিয়তা বেড়ে যায়। তখন তাদের সিস্টেম তা শনাক্ত করবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে ওই সময় বিজ্ঞাপন বন্ধ রাখা হবে। যাতে লাইভের ‘মুড’ বা ধারাবাহিকতা নষ্ট না হয়।

প্ল্যাটফর্মটির ভাষ্য, লাইভস্ট্রিমে দর্শকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বেশি আগ্রহের মুহূর্তে বিজ্ঞাপন দেখানো হলে সেটি দর্শক ও কনটেন্ট নির্মাতা— দু’পক্ষের জন্যই বিরক্তিকর হতে পারে।

এ ছাড়া দর্শকেরা যখন সুপার চ্যাট, সুপার স্টিকার বা উপহার কিনে নির্মাতাকে সমর্থন করবেন তখন তারা সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাবেন। সুপার চ্যাট হলো এমন একটি ফিচার যেখানে অর্থ দিয়ে নিজের বার্তাকে চ্যাটে আলাদা করে তুলে ধরা যায়।

লাইভস্ট্রিম–সংক্রান্ত আরও কিছু আপডেটও ঘোষণা করেছে ইউটিউব। এখন আরও বেশি দেশে নির্মাতারা দর্শকদের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারবেন। পাশাপাশি মোবাইল থেকে এখন অনুভূমিক (হরিজন্টাল) লাইভস্ট্রিমেও জিআইএফ পাঠানো যাবে।

আরেকটি নতুন সুবিধা হলো, নির্মাতারা এখন একই সঙ্গে উল্লম্ব (ভার্টিক্যাল) ও অনুভূমিক দুই ধরনের ফরম্যাটে লাইভ করতে পারবেন। তবে সব দর্শক একটি একক চ্যাটে যুক্ত থাকতে পারবেন।

ইউটিউবের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে লাইভ ভিডিও দেখার সময়ের ৩০ শতাংশের বেশি এসেছে সংযুক্ত টিভি ডিভাইস থেকে। তাই বিভিন্ন ধরনের স্ক্রিনের জন্য লাইভস্ট্রিম আরও উপযোগী করতে এসব পরিবর্তন আনা হচ্ছে।

এই আপডেটের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ইউটিউব প্রিমিয়ামের দাম বাড়ানোর ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। ফলে বিজ্ঞাপন ব্যবস্থায় এই পরিবর্তন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কী প্রভাব ফেলে সেটিই এখন দেখার বিষয়।

বিশ্লেষকদের মতে, দর্শকের অভিজ্ঞতা ধরে রাখতে বিজ্ঞাপন প্রদর্শনে এমন স্মার্ট নিয়ন্ত্রণ ভবিষ্যতে আরও বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

কলোনী বাজারে মাদরাসার উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

রাজধানীর তেজগাঁও কলোনী বাজারে জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদরাসার উদ্বোধন...

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে...

১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে কঠোর সামরিক অবরোধ কার্যকর করতে শুরু করেছে...

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা : বিরোধীদলীয় নেতা

ঢাকা গ্রাফ: জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘মরার ওপর খাঁড়ার...