৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

Date:

ইরানে যুক্তরাষ্ট্র আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিসের মিডিয়া স্টাডিসের প্রফেরস মোহাম্মদ এলমাসরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

অধ্যাপক এলমাসরি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের বেশ কিছু উগ্রপন্থী বা যুদ্ধবাজ (হকিশ) কর্মকর্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মূলত এই কারণেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন।

তিনি আরও বিশ্লেষণ করে বলেন, ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন, তা পাননি। এমনকি তেহরানের সঙ্গে চলমান আলোচনাগুলোও ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। পাশাপাশি, সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্মেলনে ট্রাম্পের যে উচ্চাশা ছিল, তাও পূরণ হয়নি। এই রাজনৈতিক ব্যর্থতাগুলো তাকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।


অধ্যাপক এলমাসরির মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এই যুদ্ধ আমেরিকার জন্য একটি ‘প্রকৃত বিপর্যয়’ ডেকে এনেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করাই ট্রাম্পের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো। তবে ট্রাম্প সম্ভবত এখন পিছু হটবেন না, কারণ এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করলে মার্কিন জনগণের কাছে জয়ী হিসেবে নিজেকে জাহির করার মতো কোনো জোরালো যুক্তি বা ‘বিজয় ঘোষণা’ তার কাছে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

ইসলামী ব্যাংক নিয়ে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন...

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সমস্ত অর্থ পাচারের তদন্ত করার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে বর্তমানে বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২...