নিষিদ্ধ সংগঠন আ’লীগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Date:


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
সারাদেশ ব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টি এবং মাদক ও অনলাইন জুয়া ক্যাসিনোর বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় উপস্থিত দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছর আমাদের বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবস্থা প্রতিষ্ঠান লুট করে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু কিছুই বলছি না। কিন্তু আমাদের এই উদারতাকে যদি দুর্বলতা মনে করে নিষিদ্ধ ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে তাহলে আমরা আর ছাড় দেব না। তারা আরও বলেন, আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে পরিকল্পিত ভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে। ১২ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয়, তারা বিএনপি ও সহযোগী সংগঠনের নামে বিভিন্ন কুৎসা রটাচ্ছে। তাই শেষবারের মত সাবধান করে দিলাম ভবিষ্যতে যদি আপনারা এসব অপতৎপরতা করেন তাহলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দেবে। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক সাঈদুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর- রশীদ, শাহজাহান জয়পুরী, শরীফ জায়েদী, পৌর বিএনপি’র সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আল-আমীন, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ রিজনসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৯৮১ দিন...

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ২ বছর ৮ মাস, অর্থাৎ...

ঈশ্বরগঞ্জে হাসপাতালের দুই দালালকে ১ মাসের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদাতাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি স্বা¯’্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ৫০...

সিংগাইরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র‍্যালি ও আলোচনাসভা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদ চত্বরে...