হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭৭ জনে পৌঁছাল

0
1

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হামের উপসর্গে ৭ শিশু মারা গেছে।

একই সময়ে নতুন করে ৮০৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৮০ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here