সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদ চত্বরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সিংগাইর উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে এবং সিসিডিবি-সিপিআরপি সিংগাইর শাখা অফিসের সহযোগিতায় এ মানববন্ধন ও র্যালিটি শান্তিপূর্ণভাবে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা শিশু ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার, আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া ৮ম শ্রেণীর স্কুলছাত্রী মারিয়ার নৃশংস মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। । এসময় কর্মসূচিতে সংশ্লিষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।
সিংগাইরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র্যালি ও আলোচনাসভা
Date:


