টঙ্গীতে আওয়ামীলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল

Date:

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের ¯ি’তিশীলতা ও উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা বিল্লাহ হোসেন, আবুল কালাম আজাদ,শাহাবুদ্দিন, সোহেল চৌধুরী,সাজ্জাদ হোসেন,চঞ্চল,রুবেল, ফরহাদ,চান্দুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। নেতাকর্মীরা ভবিষ্যতেও নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০২৬...

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতাবৃদ্ধির প্রশিক্ষণ

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি :- জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র নিরাপদ পানির অভাব,...

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ছাত্র কল্যাণ তহবিলের বৃত্তি প্রদান 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রকল্যাণ...

পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী...