সিংগাইরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র‍্যালি ও আলোচনাসভা

Date:

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদ চত্বরে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সিংগাইর উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে এবং সিসিডিবি-সিপিআরপি সিংগাইর শাখা অফিসের সহযোগিতায় এ মানববন্ধন ও র‍্যালিটি শান্তিপূর্ণভাবে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা শিশু ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার, আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া ৮ম শ্রেণীর স্কুলছাত্রী মারিয়ার নৃশংস মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। । এসময় কর্মসূচিতে সংশ্লিষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৯৮১ দিন...

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ২ বছর ৮ মাস, অর্থাৎ...

ঈশ্বরগঞ্জে হাসপাতালের দুই দালালকে ১ মাসের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদাতাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি স্বা¯’্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ৫০...

সুনামগঞ্জের দিরাইয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা, ২ জনের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও...