মাদকবিরোধী অভিযানে রাঙ্গামাটিতে ৩ মাদকসেবী আটক

Date:


রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার এলাকার সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি প্রকাশ্যে মাদকসেবন ও বিশৃঙ্খল আচরণ করে আসছিল। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও মাদকসেবনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— হিরো মারমা (৪০), পিতা-মৃত মঙ্গল মারমা, মাতা-মিনু চাকমা; মোঃ রুবেল (৩৮), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-জুলেখা বেগম। তাদের উভয়ের বাড়ি রিজার্ভ বাজার চেঙ্গীমুখ, ১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি। এছাড়া অপর গ্রেফতারকৃত নিশন চাকমা (২৪), পিতা-পিন্টু চাকমা, মাতা-পরানি চাকমা, সাং-মারিশ্যা (করনগাতলী), থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি। কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ‘ফ্রি ট্রেড...

ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, নেট দুনিয়ায় তুমুল ঝড়

২০২৬ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার ম্যাচেও লিওনেল...

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে জ্বালানি ও ইভি খাতে বিনিয়োগের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন...

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা...