ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌরসভা ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রথম শ্রেণির পৌরসভায় তালিকা ভুক্ত হলেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। সংস্কারের অভাবে পৌরসভার ১১ টি উল্লেখযোগ্য বড় – ছোট সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা বেহাল। এজন্য প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে প্রায় ৫০ হাজার পৌরবাসী।
সরেজমিন ঘুরে দেখা গেছে – পৌরসভার ব্রাকমোড়, টিএনটি রোড, কৃষ্ণকাঠি, পূর্বচাঁদ কাঠির পুবালী সড়ক, স্ট্যান্ড রোড, সুতালড়ি, বাঁশপট্টি, কাঠপট্টি, কেফায়েত নগর, ও সিটিপার্ক সড়ক সহ বিভিন্ন রাস্তাগুলো বর বড় গর্ত আর খানাখন্দেভরা। দীর্ঘ দিনের সংস্কার না হওয়ায় রাস্তার পিচ ও খোয়া উঠে গর্ত হয়ে জানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। আবার অকার্যকর ড্রেনেজ ব্যাবস্থার কারনে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলবদ্ধতা।
ভুক্তভোগী এলাকাবাসী জানান – সামন্য বৃষ্টিতে পানি জমে বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়। অনেক সময় পায়ে হেটে চলতেও কষ্টকর হয়। অটোরিকশা , বা রিকশা এসকল রাস্তায় ঢুকতে অনিহা করে কারন এসকল রাস্তায় ঢুকলে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোঃ কাওসার হোসেন জানান দীর্ঘদিন উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার কারনে এ ভোগান্তি সৃষ্টি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজ কে। তার তথ্য মতে পৌরসভায় বেহাল ১১ টি সড়ক পুননির্মাণ এবং ড্রেনেজ ব্যাবহার আধুনিকায়নে একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায় ক্রমে সবগুলোই বাস্তবায়ন হবে আধুনিকায়নের কাজ। সর্বপরি ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সংরক্ষিত নারী আসনের এমপি জিবা আমিনা আল গাজী’ র মাধ্যমে যথাযথ সংস্কারের আশু হস্তক্ষেপ কামনা করছেন পৌরবাসী।
ঝালকাঠি পৌরসভার ১১ টি সড়কের বেহাল অবস্থা চরম ভোগান্তিতে পৌরবাসী
Date:


