১০০০ পিস ইয়াবা উদ্ধার: রাঙ্গামাটির ডিবি টিমকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

Date:


রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাঙ্গামাটি। সফল এই অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। জানা যায়, গত ২৫ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক কারবারিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে পেশাদারিত্ব, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় আজ ২৬ মে ২০২৬ খ্রি. জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে উৎসাহ ও অনুপ্রেরণা স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়। এ সময় পুলিশ সুপার বলেন, রাঙ্গামাটি জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্দেশনা প্রদান করেন। রাঙ্গামাটি জেলা পুলিশের এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

বিচার বিভাগ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায়: আইনমন্ত্রী

রামিসা হত্যার আলোচিত ঘটনায় শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন...

সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী

সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না বলে...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

মাদকবিরোধী অভিযানে রাঙ্গামাটিতে ৩ মাদকসেবী আটক

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিরাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৩ জন মাদকসেবীকে...