জাবি শিক্ষার্থীদের তোপের মুখে হল প্রভোস্টের পদত্যাগ

Date:

ঢাকা গ্রাফ: শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট মুরশেদা বেগম।

রোববার (১৯ অক্টোবর) রাতে ১১টায় উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি। প্রভোস্ট মুরশেদা বেগম এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতির আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবধি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ওই হলের প্রভোস্টের কাছ থেকে অব্যাহতির একটি আবেদন পেয়েছি। স্বশরীরে উপস্থিত হয়ে অন্যান্য দাবিও শুনেছি। এখনো আমরা হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিসমূহের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ‘ফ্রি ট্রেড...

ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, নেট দুনিয়ায় তুমুল ঝড়

২০২৬ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার ম্যাচেও লিওনেল...

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে জ্বালানি ও ইভি খাতে বিনিয়োগের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন...

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা...