অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সাথে মতবিনিময়

Date:

খুলনা অফিস :-

অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের খেলোয়াড়দের সাথে মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠান রবিবার বিকালে খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা বাড়াতে হবে। টার্গেট থাকতে হবে যেন, খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। জীবন হতে হবে নিয়ন্ত্রিত। বড় কিছু পেতে হলে অবশ্যই খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খেলোয়াড় বাছাই পর্বে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

এসময় সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, ইমদাদুল বাশার রিপন, বিসিবির সিলেকটর নাহিদ চৌধুরী, ভেন্যু ম্যানেজার আল আমিন, ভেন্যু কোঅর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, সাবেক ক্রীড়া শিক্ষক এ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ১০ জেলার ৪৭জন ক্রিকেট খেলোয়াড় বাছাই পর্বের অনুশীলন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ‘ফ্রি ট্রেড...

ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, নেট দুনিয়ায় তুমুল ঝড়

২০২৬ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার ম্যাচেও লিওনেল...

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে জ্বালানি ও ইভি খাতে বিনিয়োগের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন...

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা...