সিলেটে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৭০ লাখ টাকা

0
6

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রা, সোনা ও রূপাও পাওয়া গেছে।

শনিবার প্রায় ৩৪ দিন পর মাজারের ৩টি ডেগ ও ৩টি দানবাক্স খোলা হয়। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৭ ঘণ্টা ধরে ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনা করেন।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে পাউন্ড, রুপি, রিয়াল, ডলার, দিরহাম, ইয়েনসহ বিভিন্ন দেশের মুদ্রা। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি সোনা ও ১ ভরি ২ আনা রূপা

দানবাক্সে বিভিন্ন বিষয়ে প্রত্যাশা জানিয়ে লেখা চিঠিও পাওয়া গেছে। এসব চিঠিতে পারিবারিক অশান্তি, মাদক সমস্যা ও রাজনৈতিক প্রত্যাশার কথা উঠে এসেছে।

এর আগে ২২ জুন প্রথমবার দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করে ১৭ লাখ ৫৪৯ টাকা এবং ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গিয়েছিল।

E_03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here