রামুতে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার,পালিয়ে গেল চোরাকারবারি

Date:

রামু (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। তবে এ সময় চোরাকারবারিরা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
শনিবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানান, সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্য লাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারির অবস্থানের খবর পেয়ে বিশেষ টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পালানোর সময় তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ২০ কাটে থাকা ২,০০,১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর -দক্ষিন উদ্যেগে দোয়ার আয়োজন

ঢাকাগ্রাফবাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার...

Stellar Blade Cracked Crash Fix PC Version Direct Link

📎 HASH: 4bfcc77a283eabb7583f7712391c9bbf...

শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী

শুধুমাত্র ক্ষমতার মসনদে টিকে থাকতে পার্শ্ববর্তী দেশ দিল্লির কাছে...

১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট সমাধানে কমপক্ষে দুই বছর...