যুবদের দক্ষ ও কর্মমুখী করতে আধুনিক প্রশিক্ষণ চালুর উদ্যোগ:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

0
7

সাভার, ১৫ আগস্ট: দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।শনিবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুবদের প্রশিক্ষিত করে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যুব প্রশিক্ষণকে আরও যুগোপযোগী করতে বর্তমানে চালু থাকা ৮৩টি ট্রেডের মধ্যে যেগুলো সময়ের সঙ্গে প্রাসঙ্গিকতা হারিয়েছে, সেগুলো বাদ দিয়ে নতুন প্রশিক্ষণ চালু করা হবে।তিনি জানান, ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং ও তৃতীয় ভাষা শেখানোসহ আধুনিক ও কর্মমুখী বিভিন্ন কোর্স উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। এ ডাটাবেজে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের দক্ষতা ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে প্রশিক্ষিতদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

E_02

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here