সিংগাইরে পাটক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার

Date:


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ সিংগাইরে পাটক্ষেত থেকে সাকিবুল(১৬) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। বুধবার(১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকায় একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেন। নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গোবিন্দপুর গ্রামের মো. রহম আলী ( টুলু মিয়ার) ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়,সাকিবুল তিন ভাইয়ের মধ্যে বড়। সংসারের হাল ও বাবার সহযোগিতার জন্য অটোচালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় সাকিবুল জীবিকার তাগিদে অটোরিকসা নিয়ে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। হঠাৎ ভোররাতে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকায় পাটক্ষেতে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে সিংগাইর থানা পুলিশ খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে তার পরিচয় শনাক্ত করে। এসময় লাশের পাশে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটো পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানাগেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,লাশের পাশ থেকে অটোরিকশা ও তার ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে। মৃত্যুর রহস্যে উদঘাটনে আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আশুগঞ্জে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কদুই ঘণ্টা অবরুদ্ধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বুকে চর সোনারমপুর এলাকায়...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশের মধ্যে ছাতা বিতরণ

পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা...

নগদ অর্থ ছাড়াই গভর্নর কেনাকাটা সারলেন ‘বাংলা কিউআর’ দিয়ে

নগদ অর্থ ছাড়াই স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করে ফুটপাতের...

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বৃক্ষরোপন, চারা বিতরণ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ...