মোবাইল কোর্টের অভিযানে ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট

0
4

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :-

র‍্যাব অভিযানে আনুমানিক ১৩ লক্ষ টাকার ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল ৩ টার সময় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আঃ মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আঃ হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‍্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আশাশুনি থানার এসআই আব্দুর রউফ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের ওজন অনুমান ১ হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩/১৪ লক্ষ টাকা। অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here