পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আজ বুধবার সকালে পিরোজপুর শহরে বড় মসজিদ মড়ে পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ ও রিক্সাচালকদের মধ্যে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়। নজেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সাধারণ রিক্সাচালক দিনমজুরদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় শহরের বিভিন্ন স্থানের ট্রাফিক পুলিশ, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়।
Date:


