শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে হামলার মামলায় জামিনে এসে স্বাক্ষীকে হুমকি

0
9

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে হামলার মামলায় জামিনে
এসে মামলার স্বাক্ষী সাংবাদিক মিজানকে পিটিয়ে সাইজ করা’র-হুমকি দেয়ার অভিযোগ
উঠেছে। বৃহস্পতিবার দুপুরে চার/পাঁচজন সহযোগীকে নিয়ে তিনি সাংবাদিক মিজানুর
রহমানকে পৌরসদরের মুক্তিযোদ্ধা সড়কে একা পেয়ে এমন হুমকি দেন বলে অভিযোগ ।শ্যামনগর
উপজেলা প্রেসক্লাবে হামলার ঘটনায় জড়িত থাকার মামলায় পুলিশ আটক করে।। দৈনিক কল্যাণ
পত্রিকার প্রতিনিধি এস এম মিজানুর রহমান উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের মোঃ সামছুর
রহমানের ছেলে। গত ২ মার্চ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের
হওয়া মামলার তিন নং স্বাক্ষী তিনি। এঘটনায় নিরাপত্তা শংকার কথা জানিয়ে এস এম মিজানুর
রহমান শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেন(যার নং- ৬৯১/১২-০৬-২৬ করেছেন। এসএম
মিজানুর রহমান জানান বৃহস্পতিবার দুপুরের দিকে মায়ের জন্য প্রয়োজনীয় ঔষধ নিয়ে তিনি
প্রেসক্লাবে ফিরছিলেন। এসময় প্রেসক্লাবে হামলা, লুটপাটসহ এক সাংবাদিককে
পিটিয়ে আহত করার মামলার আসামী বাবলু কয়েকজন সহযোগীকে নিয়ে তাকে ঘিরে ধরে।
নানা অবান্তর কথার একপর্যায়ে ‘পিতার সামনে নিয়ে পিটিয়ে সাইজ করা’ ও ‘স্বাক্ষী হওয়ার
খায়েশ মিটিয়ে দেয়া’সহ বিভিন্ন হুমকি দেন। এসময় কোন কথা না বলে তিনি
বিআরডিবি অফিসের সামনের সড়ক ধরে প্রেসক্লাব অভিমুখে চলে যান। অপরাপর স্বাক্ষীদের
অব্যাহতভাবে হমকি দিচ্ছে। এব্যাপারে কর্তব্যেরত সাংবাদিকরা হুমকি দাতা বাবলুকে জরুরী
আটককওে আইনের আওতায় নেওয়ার দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here