লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

0
14

লেবাননের দক্ষিণাঞ্চলে এক হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার সকালে রকেট ও ড্রোন হামলার ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের কফার তেবনিত এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একযোগে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এতে একজন সেনা নিহত হন এবং আহত হন আরও ১৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, ওই সেনারা হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযানে অংশ নিচ্ছিলেন। স্থাপনাটি আলি তাহের রিজ এলাকার নিচে অবস্থিত বলে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার একই স্থাপনা দখলের অভিযানের সময় আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here