কালীগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় পুলিশের হাতে আটক সাবেক মেয়রকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা  

0
3

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জে নিসিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় কালীগঞ্জ থানা পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায় । এ সময় আটক জেলা আওয়ামীলীগের ত্রান ও শ্রম বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেয় নেতাকর্মী ও স্থানীয় জনতা । গতকাল (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে আওয়ামী লীগের এ নেতার পৌর এলাকার আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে  এ ঘটনা ঘটে। 

প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও পুলিশের সাথে বিবাদ নিয়ে কথা বলতে চাইলে আওয়ামীলীগের কোন নেতাকর্মী রাজি হননি । ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পুলিশের বাধা দেওয়ার  ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন , আমাদের কাছে তথ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে । সে সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়রকে আটক করলে স্থানীয়দের বাঁধার মুখে পড়ি। বিশেষ করে মহিলারা বাঁধা দেয় । আমাদের সাথে মহিলা ফোর্স না থাকায় এ পর্যায়ে আমরা সেখান থেকে চলে আসি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here