নারায়ণগঞ্জে খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

Date:

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।
শনিবার (২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্প বর্জ্য যেন খাল-নদীতে না পড়ে সে বিষয়ে মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মামুন মাহমুদ বলেন, এই খাল খনন কর্মসূচি বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

সাড়ে চার বছর পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ...

১০ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত...

দুই দিনের রিমান্ডে আলভী

স্ত্রী আফরা ইভনাত ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায়...

নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি ট্রাম্পের

গাজা উপত্যকার শান্তি পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলের...