পিরোজপুরে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের ডিজিজ এনসিডি বিষয়ক প্রশিক্ষণ

Date:


পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের জন্য নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের দুইদিন ব্যাপী সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে ৪৮তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান। দুই দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রায় ৩৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন অংশ নেন। প্রশিক্ষণে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের এবং বরিশাল বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. রুহুল আমীন। প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দক্ষ চিকিৎসক তৈরির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০২৬...

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতাবৃদ্ধির প্রশিক্ষণ

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি :- জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র নিরাপদ পানির অভাব,...

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ছাত্র কল্যাণ তহবিলের বৃত্তি প্রদান 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রকল্যাণ...

পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী...