দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Date:

বাংলাদেশে ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক অর্থ লেনদেন সহজ করতে দ্রুত পেপ্যাল চালুর আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

এর আগে, গত শুক্রবার রাজধানীতে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আয়োজিত ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ‘মেগা ইউনিটি কার্নিভাল ২০২৬’-এ এ আশ্বাস দেন তারা। 

জানা যায়, অনুষ্ঠানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্তদের আয় শুরু সহজ করতে একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ঘরে বসে কাজ করে আয় ও কর্মসংস্থানের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে পেপ্যাল চালুর প্রতিশ্রুতি রয়েছে। এ সেবা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। পেপ্যাল চালু হলে ঘরে বসে কাজ করা শিক্ষিত বেকার যুবক-যুবতীরা তাদের উপার্জিত অর্থ সহজে দেশে আনতে পারবেন। 

এ সময় তিনি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কার্যালয় ও ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন অনলাইন পেশায় অর্জিত বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে। তিনি জানান, ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ দ্রুত হাতে পৌঁছে দিতে পেপ্যালসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, বর্তমানে দেশের ৬৪ জেলায় ৭১টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এই প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের ৬৪ জেলা থেকে আগত প্রশিক্ষক এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক...

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে...

বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত...

জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার...