বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু)

Date:


শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু)। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ২ জুলাই বিদ্যালয়ের জন্য ৬ মাস মেয়াদি এডহক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন আব্দুল কুদ্দুস খান এবং অভিভাবক সদস্য হিসেবে আছেন জিয়াউল হক। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জানা গেছে, অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু) বর্তমানে শরীয়তপুর জজ কোর্টের পিপি, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি। এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের আশা, নতুন এই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

‘ডিভোর্স’ গুঞ্জনের মধ্যেই মৌনিকে অপবাদ

বলিউড তারকা মৌনি রায় কিছু দিন আগেই তার স্বামী...

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...

দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদরা।...

দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে জোর দিয়েছেন সরকার- জেলা প্রশাসন বাপ্পি 

বিশেষ প্রতিনিধি, খুলনা:- খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক, অবকাঠামো উন্নয়ন...