ফতুল্লায় মাদরাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে ৯৪ শিক্ষার্থী, ভর্তি ৩৮

0
6

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহত শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত ৯৪ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে ৩৮ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি চার রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে দুটি পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত এবং রোগীদের শারীরিক অবস্থা বিবেচনা করে কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত হালনাগাদ তথ্য বুধবার দুপুর ২টার দিকে জানানোর চেষ্টা করা হবে।

এ সময় তিনি চিকিৎসাসেবা কার্যক্রমে সবার সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

অগ্নিকাণ্ডের পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

E_03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here