সুবিধাবঞ্চিত নারীর স্বাবলম্বিতা অর্জনে রওশন আরা মোসলেম ট্রাস্টের সেলাই মেশিন উপহার

Date:

মানবিক উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াল রওশন আরা মোসলেম ট্রাস্ট

ঢাকাগ্রাফ ডেস্ক:

আজ ২৭ অক্টোবর মঙ্গলবার মিরপুর ১৩ নং সেকশনে অবস্থিত আল-মুসাউইর গ্রুপের হেড অফিস প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তার লক্ষ্যে এক অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে রওশন আরা মোসলেম ট্রাস্ট। এ উদ্যোগের মাধ্যমে ওই নারী নিজের কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রওশন আরা মোসলেম ট্রাস্টের পক্ষ থেকে আল মুসাউইর গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর রেজাউল কবির সুবিধাবঞ্চিত মোসম্মৎ মারিয়া’র হাতে সেলাই মেশিনটি তুলে দেন।

সেলাই মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মুসাউইর গ্রুপের চেয়ারম্যান লে. কমা. এম. মোসলেম উদ্দিন (অব:), ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল  রেজাউল করিম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টদের মতে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে একটি সেলাই মেশিন একজন নারীর আয়-রোজগারের পথ তৈরি করার পাশাপাশি তাঁর পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও সহায়ক হতে পারে।

রওশন আরা ট্রাস্ট থেকে সেলাই মেশিন উপহার পাওয়া মোসাম্মাৎ মারিয়া বলেন, আজ আমাকে স্বাবলম্বী হতে এক ধাপ এগিয়ে দিল, এ-ই সেলাই মেশিন দিয়ে কাজ করে আয়ের মাধ্যমে আমি আমার পারিবারের চাহিদা পুরণ করবো এবং আমার সন্তানকে পড়ালেখার সুযোগ করে দিতে সক্ষম হবো। আমি ট্রাস্টের কর্মকর্তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং এরা যেন আমার মত আরও অসহায় মানুষের পাসে তাঁদের মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারেন সেই দোয়া করি। 

রওশন আরা মোসলেম ট্রাস্টের এ উদ্যোগ মানবিক সহায়তার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনের একটি ইতিবাচক প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে তা তাঁদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

3 Attachments  •  Scanned by Gmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

রোগী পরিবহনে ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা

সারা দেশে রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের...

কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ৯ মাসে ৩ হাজার বাংলাদেশি বহিষ্কার

অনলাইন প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কম্বোডিয়ায় পরিচালিত অভিযানে...

৩৯ জেলায় তাপপ্রবাহ, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক দিন ধরে বৃষ্টির...

সাদমানের ফিফটির পর ফিরলেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ফিফটি করার পর সুইপ...