কাছ থেকে দেখার অদম্য বাসনা পূরণএক অজানা সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া

0
63

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃএকপাাশে পৃথিবীর বৃহত্তম ম্যান্ডগ্রোভ বনসুন্দরবন ও সাগরের
মেলবন্ধন, পর্যটনের অপেক্ষায় মান্দারবাড়িয়া ,অন্য পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি।
মাঝখানে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বালুকাবেলা। নদীর আঁকাবাঁকা পথ, গোলপাতা-কেওড়া-
গরানের সবুজ আর সাগরের ঢেউ, প্রকৃতির এমন বৈচিত্র‍্যময় মেলবন্ধন দেখা যায় সাতক্ষীরার
শ্যামনগরের মান্দারবাড়িয়া সমুদ্রসৈকতে। সুন্দরবনঘেঁষা এ সৈকত এখনও অনেকটাই
অনাবিষ্কৃত। পর্যটনের সম্ভাবনা থাকলেও দুর্গম যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত
সীমাবদ্ধতা এবং প্রচারের অভাবে কাক্সিক্ষত পরিচিতি পায়নি মান্দারবাড়িয়া। বিশ্ব পর্যটন
দিবস উপলক্ষে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে নানা কর্মসূচির মধ্যে নতুন করে
আলোচনায় এসেছে সম্ভাবনাময় এ সৈকত। শ্যামনগরের নীলডুমুর ঘাট থেকে মান্দারবাড়িয়ার
দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার।নীলডুমুর বা মুন্সীগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলার লঞ্চ বা স্প্রীড বোট
ভাড়া নিয়ে রওনা দিতে হয় মান্দার বাড়িয়ার উদ্দেশ্যে। তবে এ পথে শুধু গন্তব্যে পৌঁছানো নয়,
পুরো যাত্রাজুড়েই সুন্দরবনের বৈচিত্র‍্যময় প্রকৃতি উপভোগের সুযোগ রয়েছে। যাত্রাপথে দেখা
মেলে নদী, গোলপাতা, কেওড়া, গেঁওয়া, গরান ও সুন্দরীসহ নানা প্রজাতির গাছপালা। ভাগ্য সহায়
হলে হরিণ, বানর, বন্য শূকর, কুমির কিংবা রয়েল বেঙ্গল টাইগারও দেখা যেতে পারে। নদী ও বনজুড়ে
শোনা যায় বিভিন্ন প্রজাতির পাখির ডাক। সুন্দরবনের পরিবেশ পেরিয়ে সাগরের কাছে
পৌঁছালে বদলে যায় দৃশ্যপট। একদিকে বনভূমির সবুজ, অন্যদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি।
সূর্যোদয় ও সূর্যাস্ত মান্দারবাড়িয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে। সুন্দরবন, নদী,
বন্যপ্রাণী ও সমুদ্র, এক ভ্রমণে এত বৈচিত্র‍্য পাওয়ার সুযোগই মান্দারবাড়িয়াকে অন্য
পর্যটনকেন্দ্র থেকে আলাদা করে তুলতে পারে। পরিকল্পিতভাবে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে
লাগানো গেলে স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
পর্যটনকেন্দ্রিক ব্যবসা, পরিবহন, আবাসন, খাবার, নৌযানসহ বিভিন্ন সেবাখাতেও বাড়তে
পারে অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে এ সম্ভাবনা কাজে লাগানোর প্রধান শর্ত
যোগাযোগব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি পর্যটকদের নিরাপদ যাতায়াত, থাকার ব্যবস্থা,
স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, তথ্যকেন্দ্রসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা জরুরি।
উপকূলঘিরে মেরিন ড্রাইভ নির্মাণ এবং পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের
মতো পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ আরও
সহজ হতে পারে। এর প্রভাব পর্যটনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতেও পড়তে
পারে। মান্দারবাড়িয়াকে টেকসই পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠীকে
সম্পৃক্ত করার পরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্থানীয় মানুষকে পর্যটনসেবার সঙ্গে যুক্ত করা গেলে
পর্যটনের অর্থনৈতিক সুফল তাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। সৈকতভিত্তিক
বিনোদন, সমুদ্রকেন্দ্রিক পর্যটন, মেরিনা ও নটিক্যাল বোটিংয়ের মতো কার্যক্রম চালু করা
গেলে পর্যটনের পরিধি আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি কমিউনিটি বেজড ট্যুরিজম চালু
হলে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে টেকসই পর্যটন মডেল গড়ে উঠতে পারে। তবে
মান্দারবাড়িয়া পশ্চিম সুন্দরবন রেঞ্জের অন্তর্ভুক্ত হওয়ায় পর্যটন বিকাশের ক্ষেত্রে পরিবেশ ও
জীববৈচিত্র‍্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জের
বুড়িগোয়ালীনি ষ্টেশন অফিসার বলেন, মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত সাগরের কোলঘেঁষে
সুন্দরবনের অভয়ারণ্য অঞ্চলে অবস্থিত। বিদ্যমান সমস্যার সমাধান করে জীববৈচিত্র‍্য রক্ষার পাশাপাশি

পরিকল্পিতভাবে পর্যটনবান্ধব পরিবেশ তৈরি করা গেলে এটি কর্মসংস্থান, বিনিয়োগ ও বৈদেশিক
মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। এজন্য সরকারের উদ্যোগ প্রয়োজন বলেও তিনি
জানান। সুন্দরবন ও বঙ্গোপসাগরের এই মিলনভূমি তাই শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়।
সঠিক পরিকল্পনা, বিনিয়োগ ও পরিবেশবান্ধব উন্নয়ন হলে মান্দারবাড়িয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
পর্যটন অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here