শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট  উদ্বোধন ,,উদ্বোধনী ম্যাচে খুলনা একাদশের জয়লাভ

0
6

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে টুনামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড, এম এ মজিদ। ৮ দলীয় এ টুনামেন্টের উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে স্বাগতিক কালীগঞ্জ দামোদরপুর ফুটবল একাদশকে হারিয়ে খুলনা এসবিকে ফুটবল একাদশ জয়ী হয়। উদ্বোধন অনুষ্টানের সভাতে প্রধান বক্তা ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। 

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বিকালে ভূষন মাঠে অতিথিগণ দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর বেলুন ও পায়রা উড়িয়ে টুনামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর রেফারির বাশিতে বল গড়ায় মাঠে। তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধে ও দ্বিতিয়ার্থে গোলশূন্য থাকায় জয় পরাজয় গড়াই ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪  – ৩ গোলের ব্যবধানে খুলনা ফুটবল একাদশ জয়লাভ করে। বিজয়ী খুলনা দলের অধিনায়ক শিমুল খেলার ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নায়মুর রহামন রানা, টুটুল হোসেন ও মারুফ হোসেন। ইসলাম। ধারা ভার্ষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তবিবর রহমান মিনি, ডাঃ নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ মোল্ল্যা, ইলিয়াস রহমান মিঠু, মিজানুর রহমান লাল্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম। অনুষ্টান ও মাঠ পরিচালনা করেন তৌফিকুজ্জামান কাজল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here