নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Date:

ঢাকাগ্রাফ: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আইনুল হক (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ নামক একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি অটোরিকশার বড় ইলাশপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক নিহত হন। আহত অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অজ্ঞাতপরিচয়ে আরও একজন মারা যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ইলাশপুর নামকস্থানে একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডহর গ্রামের বাসিন্দা। নিহত আরেকজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশ জব্দ করা হয়েছে, তবে উভয় চালক পলাতক রয়েছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আমির হামজা

ঢাকাগ্রাফ: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আমির...

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

ঢাকাগ্রাফ: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে...

মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

ঢাকাগ্রাফ, স্পোর্টস ডেস্ক: নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি...

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে...