মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী

Date:

‘মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না। বাস্তব সত্য, অনেক বড়ো কঠিন কাজ।’—এমন বক্তব্যে দিয়ে আলোচনায় এসেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, ‘আমার সারা জীবনে আমি এক ঘণ্টার জন্য কোনোদিন চাকরি করি নাই। এই ৭৩ বছর বয়সে এখন ঢুকেছি চাকরিতে। সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, রাত ১১টায় …।’

শনিবার দুপুরে (২ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের একাংশে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তার ব্যস্ততার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ দুইদিন আমাকে আমন্ত্রণ জানাতে মন্ত্রণালয়ে গিয়েছিলেন। প্রথম দিন আমি উনাকে দেখেছি, কিন্তু কথা বলার এক মিনিটও সুযোগ হয়নি। পরের দিন তিনি যখন গেলেন তখন আমার লোক বললো স্যার (অধ্যক্ষ) এসেছেন। তখন বললাম, ঠিক আছে ডেকে নিয়ে আসো।’

মন্ত্রীত্ব কঠিন কাজ উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করা আপনি মনে করতে পারেন প্রতিটা মুহূর্তে হিমালয় পাহাড়ের সঙ্গে ফাইট করতেছেন। আপনাদের কাছ থেকে দোয়া চাই, প্রতিটা মুহূর্তে ফাইট করতে করতে পাহাড় ভাঙতে না পারি, একটু ছিদ্র করে হলেও যেন ওপারে চলে যাওয়ার সুযোগ করে নিতে পারি। তাইলে জাতি উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন। আগামী প্রজন্মও উপকৃত হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আবারও গভর্নরের সঙ্গে দেখা করলেন বিজয়, শপথ কবে

তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানিয়েছেন অভিনেতা-রাজনীতিক ‘থালাপতি’ বিজয়। শুক্রবার...

রাজধানীতে আগুনে পুড়ছে ফোমের মিল, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক ‘রহস্যময়’ আলোর দেখা...

ঈদকে সামনে রেখে ঝালকাঠির খামারিরা ব্যাস্ত পশু প্রস্তুত করতে

ঈদকে সামনে রেখে ঝালকাঠির খামারিরা ব্যাস্ত পশু প্রস্তুত করতেসহায়তা...