ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

Date:

একটি ভঙ্গুর ও বিপর্যস্ত অবস্থা থেকে দেশকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দল আজ জনগণের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এই সংগ্রাম ছিল দেশ, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষার লড়াই।

তিনি বলেন, এখন সামনে আরও কঠিন দায়িত্ব অপেক্ষা করছে। আমরা এমন এক অবস্থায় সরকারে এসেছি, যেখানে চারদিকে সংকট আর সংকট। যেদিকেই তাকানো যায়, অভাব আর সমস্যা। এই ধ্বংসস্তূপ থেকে শুধু দল নয়, সরকার ও রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলাই এখন দলের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে।

এর আগে সকাল পৌনে ১১টায় শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাহদী আমিন

পরিবেশের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে বলে...

ডিসেম্বরে নয়, জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি...

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আর মেনে নেওয়া হবে না: ইসলামী আন্দোলন

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ক্ষমতায় এসে সীমান্তে...

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সততা, ত্যাগ ও...