একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

0
6

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে এক শিশু ও দুইজন নারী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here