আমরা সর্তকতার সঙ্গে জ্বালানির মূল্য বাড়িয়েছি: বাণিজ্যমন্ত্রী

Date:

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য নিয়ে অস্থিরতার অভিঘাত দেশের জনগণের ওপর না পড়ার লক্ষ্যে সরকার সহনশীল থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আমরা সতর্কভাবে ডিজেলে দাম বাড়িয়েছি এবং এটার ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক বাসিয়া খাল খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বেড়েছে, ১০০ টাকার ডিজেল ১১৫ টাকা। অথচ আশপাশের যে কোনো দেশে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ থেকে বেশি। আমরা সতর্কভাবে ১৫ শতাংশ বৃদ্ধি করেছি। যাতে জনগণের ওপর বেশি অভিঘাত না পড়ে। ৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে একটি ট্রাক যদি ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করে যায় তাহলে কেজি প্রতি পণ্যমূল্য ৩০ পয়সা বাড়তে পারে। এটুকু বৃদ্ধির কারণে সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না।

সিলেটে সাম্প্রতিক লোডশেডিং বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস। আমরা উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা ও অরাজকতা লাভ করেছি, যা এখন মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন এখনও অনেকাংশে গ্যাসনির্ভর। দেশে বর্তমানে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও চাহিদা মেটাতে আরও ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। অর্থের সংস্থান থাকলেও কিছু কারিগরি সমস্যার কারণে চাহিদা মাফিক গ্যাস আমদানি ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে। তবে সরকার দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করছে এবং এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের দরপত্র আহ্বান করা হচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাংলাদেশ সিআইডি।

আমিনুল ইসলাম : ঢাকাগ্রাফ বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি...

উত্তরের মেঘে বৃষ্টি, ৩ জেলায় বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলের আকাশজুড়ে ঘন কালো মেঘের দাপট দেখা...

ফারজানা রুপা ও শাকিলের জামিন আদেশ পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট 

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ মোট ৭ মামলায়...

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)...