দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা

Date:

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতি দল। লঙ্কান মেয়েদের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলার মেয়েরা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে দুদল।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৪৫.৫ ওভারে অলআউট মাত্র ১৬৫ রানে। জবাবে ৭০ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।  ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান এসেছে তার ব্যাট থেকে।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারের মধ্যে ৪৬ রানে ২ উইকেট হারালেও আস্কিং রেট বাড়তে দেয়নি। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি তাদের জয়ের ভিত গড়ে দেয়। ফিফটি (৫০) তুলে নেওয়া সামারাবিক্রমা তৃতীয় উইকেটে আতাপাত্তুর সঙ্গেও ৩৩ রানের জুটি গড়েন। ৪০ রান করেন আতাপাত্তু ও করুনারত্নে।

২১ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা। এর ৩টিই নাহিদা নিয়েছেন ৭ বলের মধ্যে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ১৬৫ (নিগার ৫৮, শারমিন ২৫, নাহিদা ২০, রিতু ১৭, স্বর্ণা ১৬, রাবেয়া ১৫; আতাপাত্তু ৩/৩৬, রানাবীরা ২/২৮, নিমাশা ২/২৯, মাদারা ২/৩০)।

শ্রীলঙ্কা: ৩৮.২ ওভারে ১৬৬/৬ (সামারাবিক্রমা ৫০, আতাপাত্তু ৪০, করুনারত্নে ৪০; নাহিদা ৪/২১, রিতু ১/২৭, সুলতানা ১/৩৬)।

ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।

শ্রীলঙ্কার দারুণ এই জয়ের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৫ এপ্রিল, রাজশাহীতেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা

দীর্ঘ তাপপ্রবাহের পর দেশে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিলেও তা...

বর্তমান প্রজন্মের তরুণরা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো: শিক্ষামন্ত্রী

দেশের বর্তমান তরুণ সমাজকে ‘ইনস্ট্যান্ট কফির’ সঙ্গে তুলনা করে...

তরুণ সমাজ বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী

দেশের তরুণ সমাজ ‘ইনস্ট্যান্ট কফির’ মতো বলে মন্তব্য করেছেন...

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা...