নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

Date:

ঢাকা গ্রাফ: চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ (রোববার) সকালের ম্যাচ ছিল মূলত গ্রুপ সেরা হয়ে ভারতকে এড়ানোর। সেই ম্যাচে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হেরে এখন বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ-নেপাল ম্যাচটি ছিল গত পরশু (শুক্রবার)। বৃষ্টিতে সেদিন ম্যাচ হয়নি। এজন্য সূচি পরিবর্তন করে আজ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের শুরু থেকেই লড়াই হয়েছে টানটান উত্তেজনায়। প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।

বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয়কন্যা নেপাল।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা...

বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাংলাদেশ সিআইডি।

আমিনুল ইসলাম : ঢাকাগ্রাফ বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি...

উত্তরের মেঘে বৃষ্টি, ৩ জেলায় বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলের আকাশজুড়ে ঘন কালো মেঘের দাপট দেখা...