সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে

Date:

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক আফজাল হোসেন বলেছেন, বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের যে সক্ষমতা রয়েছে তা বাড়িয়ে তিনগুণ করতে চাই। সৈয়দপুর রেলওয়ে কারখানায় যে অবকাঠামো রয়েছে তা বাড়ানো সম্ভব। এজন্য সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। তাই আমরা কারখানাটি পরিদর্শন করলাম।      

গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন বিভাগ শপ ( উপ কারখানা) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলের পরিধি বাড়ছে, রেলওয়ে কোচের সংখ্যাও বাড়ছে। আরও ২০০ কোচ ভারত থেকে আমদানি করা হচ্ছে। ফলে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি মনে করেন, সৈয়দপুর রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন করা জরুরী হয়ে পড়েছে। এ আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা মিলবে বলে জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালক হোয়ে ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ এম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা।

এরআগে মহাপরিচালক  সৈয়দপুর রেলওয়ে কারখানায় এলে কারখানাটির বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী সূর মোহাম্মদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান, বাগ্‌বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা বিষয়ক সম্মেলনে...

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক...

দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন...

বড়লেখায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধডাকাতির চেষ্টাকালে...