মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

Date:

ঢাকাগ্রাফ: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
একইসঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের বিষয়টি বাস্তবায়ন হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী ছাইয়েদুল আলম বাবুল

গাজীপুর প্রতিনিধিঃগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামি এক...

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এইচএসসি...

শীতের শুরুতেই সুস্থ থাকতে করণীয়, নিজের যত্ন নেবেন যেভাবে

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা ছড়িয়ে...

১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী :অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।।উপমহাদেশ তথা বাংলার কৃষক-শ্রমিক...