বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান

Date:

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ডা. জাহেদ বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়, তবে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য প্রচার সহ্য করা হবে না। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরা জরুরি।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের কিছু ঝুঁকি রয়েছে, তবে তা এমন পর্যায়ে পৌঁছেনি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এ বিষয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন

ঢাকা গ্রাফ: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি ঘোষণা...

ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আমির হামজা

ঢাকাগ্রাফ: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আমির...

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

ঢাকাগ্রাফ: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে...

মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

ঢাকাগ্রাফ, স্পোর্টস ডেস্ক: নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি...