প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

Date:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি এ আশ্বাস দেন। এ সময় তিনি প্রার্থীদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানান এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সাত সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- দেবব্রত, জান্নাতুল ইসলাম টনি, পারভেজ, আফসানা, জান্নাতুল ফেরদৌস শান্তা, ফারজানা ও শিশির।

প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়, চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ ও পদায়ন প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়েছে। এতে প্রায় ১৫ হাজার প্রার্থী অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা দ্রুত যোগদানের দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, অভিযোগ, চূড়ান্ত ফল প্রকাশের পর দীর্ঘ সময় পার হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের পুনঃতদন্ত শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর সুপারিশপ্রাপ্তরা প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন এবং মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেন। অনেকেই যোগদানের আশায় আগের চাকরি থেকেও অব্যাহতি নিয়েছেন বলেও জানান তারা।

এর আগে সকাল থেকেই শাহবাগ এলাকায় সড়কে অবস্থান নেন প্রার্থীরা। এ সময় পুলিশ তাদের সরাতে গেলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ব্যারিকেডের মধ্যেই কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করে, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তবে ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো যোগদানের নির্দেশনা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুপারিশপ্রাপ্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোক বা বিদেশে, কোনো জায়গাতেই...

মহান মে দিবসে সৈয়দপুরে শ্রমিক দলের র‍্যালী ও সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :বর্ণাঢ্য র‍্যালী, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ...

শ্যামনগরে গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কর্মসুচীর অর্ধেক টাকাই পিআইওর পকেটে

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃশ্যামনগরে ২০২৫-২০২৬ অর্থবছরেচলমান গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও সংস্কার...

শ্রীপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল...