দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী: প্রণয় ভার্মা

Date:

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দেশ দুটির মধ্যে সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে আমরা কাজ করছি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। দুই দেশের মধ্যে এনার্জি, যোগাযোগ, সংস্কৃতিসহ নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একই সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধারন করে জনগণ বলেও জানান তিনি।
 
তিনি আরও বলেন, যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে, সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করা হবে।
 
এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কর্মসূচি পালিত হয়

ঢাকাগ্রাফশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী...

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।...

দৌলতদিয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে পূর্বপ্রস্তুতির কারণে: নৌপ্রতিমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে...

সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড

চিকন বালুতে রং মিশ্রিত ফিপ্রোনিল গ্রুপসহ বিভিন্ন কোম্পানির নামে...