ঢাকাগ্রাফ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ নারায়ণগঞ্জের বহুমাত্রিক কর্মসূচি
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতীয় পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এক অনন্য রাষ্ট্রনায়ক। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও কর্মমুখী দর্শন আজও জাতিকে প্রেরণা জোগায় এবং উন্নয়নের অভিযাত্রায় পথনির্দেশক হয়ে আছে।
তাঁর গৌরবোজ্জ্বল কর্মময় জীবন, আদর্শ ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক জেলা পরিষদ নারায়ণগঞ্জের উদ্ভাবনী ও জনকল্যাণমুখী উদ্যোগের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার, সকাল ১১:০০ ঘটিকায় একগুচ্ছ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্তর্ভুক্ত কর্মসূচিসমূহের মধ্যে ছিলো— স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ মেলা, বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী এবং জনসচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন আয়োজন।
জেলা পরিষদ নারায়ণগঞ্জ বিশ্বাস করে, মানবিক মূল্যবোধ, জ্ঞানচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বিত বিকাশই একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের পূর্বশর্ত। সেই লক্ষ্যকে সামনে রেখেই এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ, কর্মনিষ্ঠা ও দেশগঠনের দর্শন তুলে ধরার প্রয়াস গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজনকে অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। মোঃ মামুন মাহমুদ
প্রশাসক
জেলা পরিষদ,নারায়ণগঞ্জ।

