কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেপ্তার করল পুলিশ 

Date:

হুমায়ুন কবির, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পৃথক  মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত তাতে  ঢাকা সিটি এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার  ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের ছেলে ইকবাল হোসেন  , যিনি সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী; খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন।সে ১ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এই দুই আসামী পুলিশের বিশেষ একটি আভিযানিক দল ঢাকা থেকে গ্রেপ্তার করে। অপরজন হলো ফয়লা ঈদগাহ পাড়ার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলাম। তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায়   এসআই (নি:) রাজিবের নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের আত্মগোপনে থাকা  বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন  বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন

ঢাকা গ্রাফ: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি ঘোষণা...

ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আমির হামজা

ঢাকাগ্রাফ: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আমির...

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

ঢাকাগ্রাফ: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে...

মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

ঢাকাগ্রাফ, স্পোর্টস ডেস্ক: নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি...