আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন 

0
18

‎খুলনা অফিস:-

‎খুলনার পাইকগাছা উপজেলার চরমলয় গ্রামের আলোচিত নেছার আলী মোড়ল হত্যা মামলার ২ আসামীকে যাবজ্জীবন কারা দন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা,অনাদায়ে ৬ মাসের বিন আশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ‎রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। 

‎যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা রেজওয়ান বিশ্বাসের ছেলে শহিদুল ও পাইকগাছা উপজেলার মনসা বিশ্বাসের ছেলে সাধন হালদার। বুধবার ৬ মে খুলনার বিভাগীয় দ্রুত বিচার (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোঃ মনজুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here