অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

Date:

সবশেষ নিউজিল্যান্ড এবং চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কারের ব্যবস্থা রেখেছে তামিম ইকবালের বর্তমান অ্যাড-হক কমিটি। মূলত দেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহারের রীতি তৈরি করেছে বিসিবি। সেই ধারায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে আরও বড় পুরস্কার।

বাইকের বদলে বিলাসবহুল চেরি গাড়ির ব্যবস্থা করেছেন তামিম। এ নিয়ে আজ (মঙ্গলবার) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিসিবি সভাপতি তামিম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি।

তামিম বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’

তামিম দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ বেড়েছে, ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন। এটা পুরোটাই বিসিবিকে। বোর্ড সবচেয়ে বড় জিনিস, এরপর ইন্ডিভিজ্যুয়াল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে...

অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিচ্ছে লেবানন

ইকামাবিহীন ও অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ...

শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাহদী আমিন

পরিবেশের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে বলে...